মাসুদ চৌধুরীার পরিবারকে সমবেদনা জানালেন চেম্বার নেতৃবৃন্দ

প্রকাশিত June 21, 2022
মাসুদ চৌধুরীার পরিবারকে সমবেদনা জানালেন চেম্বার নেতৃবৃন্দ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য প্রয়াত সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরীর শোকাহত পরিবারেরর প্রতি সিলেট চেম্বার নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার মরহুমের বাসভবনে গিয়ে সিলেট চেম্বারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে শোকবার্তা তুলে দেন, সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মো আব্দুস সামাদ ও মো সারোয়ার হোসেন ছেদু।
মরহুমের ভাই গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী ও ফারুক আহমদ চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি