মানুষ এখন পুলিশের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ করেনা : অতিরিক্ত ডিআইজি

প্রকাশিত October 20, 2018
মানুষ এখন পুলিশের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ করেনা : অতিরিক্ত ডিআইজি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জে পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করছে। এখন আর মানুষ পুলিশের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ করেনা। পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করে বলেই অনেক সফলতা এসেছে।
ওপেন হাউজ ডেতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা পীর সিরাজুল ইসলাম, ইউপি মেম্বার জামাল আহমদ, আব্দুল হামিদ, আতিকুর রহমান আতিক, জিতু মিয়া ও তাছলিমা বেগম।