মাবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা মো সাদেকুল ইসলাম ৪ মেয়র প্রার্থী, ৩৮ সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ও ৭ নারী কাউন্সিলর প্রার্থীর নামে প্রতীক বরাদ্দ দেন।
মেয়র পদে ‘নৌকা’ পেয়েছেন আওয়ামী লীগের শ্রীধাম দাশগুপ্ত, ‘ধানের শীষ’ পেয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান, ‘জগ’ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ মুসলিম আর ‘নারিকেল গাছ’ পেয়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে মাধবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।