মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত June 26, 2019
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে পরিদর্শক-তদন্ত কামরুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহাম্মেদ। এসআই মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান, এসআই আজিজুর রহমান নাঈম, রাকিবুল হাসান, এএসআই হেমায়েত হোসেন ও সাংবাদিক রোকন উদ্দিন লস্কর।