মাধবপুর প্রতিনিধি : রবিবার ধন সম্পদের দেবী বলে খ্যাত লক্ষীর পূজা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সনাতন ধর্ম্বালম্বীরা লক্ষীপূজার প্রস্তুতিতে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুক্রবার সকাল থেকে প্রতিমা বেচাকেনা জমে উঠেছে।
জীবন পাল নামে এক ব্যবসায়ী জানান, মাধবপুর বাজার একটি প্রাচীন ব্যবসাকেন্দ্র। পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগর ও বিজয়নগর উপজেলার লোকজনও এখানে এসে প্রতিমা কিনে নিয়ে যান। প্রতিটি প্রতিমা ২৫০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচেছ।
প্রতিমা কারিগর শৈলেন দাস জানান, প্লাষ্টার মাটি দিয়ে তৈরি প্রতিমার দাম একটু বেশি। ছোট প্রতিমা ৩০০ টাকা আর বড় প্রতিমা ৫০০ টাকা করে তিনি বিক্রি করছেন।
ক্রেতা তাপস দাশ জানান, অন্য বছরের তুলনায় এবার প্রতিমার দাম একটু বেশি চাওয়া হচ্ছে।