মাধবপুরে বিপুল পরিমাণ মাদক সহ একজন গ্রেফতার

প্রকাশিত May 18, 2019
মাধবপুরে বিপুল পরিমাণ মাদক সহ একজন গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা সহ রতন মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোরে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ রতন মিয়াকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ঝাড়ু মিয়া। বাড়ি উপজেলার মধ্য বেজুড়া গ্রামে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল একদল পুলিশ নিয়ে উপজেলার ইটাখোলা বড়ধুলিয়া নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে গ্রেফতার করেন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।