মাধবপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত August 16, 2019
মাধবপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যাগে উপজেলা পরিষদ চত্বরে কাঙালি ভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের পৌর সভাপতি বেনু রায়, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা প্রচার সম্পাদক এরশাদ আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল মোল্লা।
এছাড়া মাধবপুর উপজেলা কৃষক লীগ ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের যৌথ উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহণ শ্রমিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজর আলী পাঠান, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহ ফকির সাদ্দাম ও শ্রমিক নেতা লোকমান মিয়া।
বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়ন কৃষক লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম জুয়েল, বাঘাসুরা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কাউছার মিয়া ও কৃষক লীগ নেতা বিপুল।