মাধবপুরে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত September 26, 2019
মাধবপুরে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাধবপুর থানার উদ্যোগে থানা ভবনের সম্মেলন কক্ষে ওসি কে এম আজমিরুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পুলিশ পরির্দশক-তদন্ত গোলাম দস্তগীর আহামেদ, ট্রাফিক জোনের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মাধব রায়।
এবার মাধবপুরে ১১৯টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।