সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাঙালি জাতি যতবারই ঐক্যবদ্ধ হয়েছে ততবারই বিজয়ী হয়েছে।
তিনি আরো বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ লাইনস মিলনায়তনে জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, র্যাব মহাপরিচালকের সহধর্মিনী জিসান মির্জা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এমরান হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক নূরুজ্জামান, ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম সাইফুর রহমান, সিভিল সার্জন ডা আশুতোষ দাস ও শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে।