মৌলভীবাজার প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদক দমনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে র্যাব আর্তমানবতার সেবায়ও কাজ করছে।
জঙ্গি ও সন্ত্রাস দমনের মতো মাদক দমন যুদ্ধেও র্যাব জয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকায় শ্রীসূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
তিনি মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার পাশাপাশি সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান।
এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ র্যাব ফোর্সেসের পক্ষ ত্রাণ সামগ্রী দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, পরিচালক লে কর্নেল মাহবুব হাসান, র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।