নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে থাকা বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন।
মঙ্গলবার বাদ জোহর তিনি এই মহান তাপসের মাজার জিয়ারত করেন। এছাড়া দরগা মসজিদে আয়োজন করেন মিলাদ ও দোয়া মাহফিলের। এসময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে সিলেটকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় গিয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন।