মাছিমপুরে ইসলামী ছাত্র মজলিসের পানি খাদ্য ও ওষুধ বিতরণ

প্রকাশিত May 22, 2022
মাছিমপুরে ইসলামী ছাত্র মজলিসের পানি খাদ্য ও ওষুধ বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসপ সিলেটি মহানগর শাখা শনিবার মহানগরীর মাছিমপুর এলাকায় বন্যার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিস মহানগর শাখার সহসভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হক, মৌলভীবাজার শহর সেক্রেটারি আশরাফ উদ্দিন শফি, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান খান, খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ ও খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি