মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের এক সাধারণ সভা শনিবার সন্ধ্যায় মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহসভাপতি বিনয় ভূষণ তালুকদার, নিরঞ্জন চন্দ্র চন্দ, তারেশ কান্তি তালুকদার, জ্যোতির্ময় দাশ যীশু, সহসম্পাদক ধনেষ দেব, সহসাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, মনোজকান্তি ভট্টাচার্য্য মান্না, নিহার রঞ্জন রায়, রমাকান্ত গুপ্ত রুপু, সহসাংস্কৃতিক সম্পাদক সিদ্ধার্থ দে, সহপ্রচার সম্পাদক রনি চন্দ্রশীল, সাজসজ্জা সম্পাদক সুশান্ত বণিক প্রমুখ।
পরবর্তী সভা আগামী শুক্রবার, ২৬ আগস্ট সকাল ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।-সংবাদ বিজ্ঞপ্তি