প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকায় ‘ভেট কেয়ার সেন্টার’ যাত্রা শুরু করেছে।
শুক্রবার বাদ জুমআ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লাকড়ীপাড়ায় যৌথভাবে এই সেন্টারের উদ্বোধন করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড রাশেদ হাসনাত, প্রাণী সম্পদ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড জাকির হোসেন ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রুস্তুম আলী।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ কনসালটেন্ট প্রফেসর ড এ টি এম এম মাহবুব ই এলাহী ও প্রফেসর ড সুলতান আহমদের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ, সিলেট ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক শাকিল আহমদ ও পেট এনিম্যাল এসোসিয়েশনের অ্যাডভোকেট অরুপ সেন বাপ্পীসহ স্থানীয় খামারি ও বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণ।-সংবাদ বিজ্ঞপ্তি