বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গণতন্ত্রী পার্টির অর্থ বিতরণ

প্রকাশিত July 15, 2022
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গণতন্ত্রী পার্টির অর্থ বিতরণ

সিলেট মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এই অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, গণতন্ত্র পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর সদস্য সচিব শ্যামল কপালী, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান কয়েছ, দপ্তর সম্পাদক হরিপদ দাস, সদস্য মুক্তা দাস, শ্যামল ধর, সেলিম মিয়া, মফিজ মিয়া, শহিদ মিয়া প্রমুখ।
অর্ধ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি