জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চলমান ত্রাণসামগ্রী বিতরণের অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীর শাহপরান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক দরিদ্র পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, অন্যতম নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়ত মহানগর শাখার সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, ছাত্রনেতা রেজাউর রহিম উসামা প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি