ভিডিও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

প্রকাশিত September 25, 2019
ভিডিও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

সিলেট প্রফেশনাল ভিডিও ক্যামেরাম্যান ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে মহনগরীর জিন্দাবাজারে প্যারিস ম্যানশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মিলন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সূটন সিংহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এস আলমগীর, নিরাপদ সড়ক চাই মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু। পরিচালনায় ছিলেন, সিলেট প্রফেশনাল ভিডিও ক্যামেরাম্যান ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ছালিকুর রহমান।