ভাঙ্গা হচ্ছে মাদরাসা মাঠের নৌকা আকৃতির সেই বিশাল মঞ্চটি

প্রকাশিত January 31, 2018
ভাঙ্গা হচ্ছে মাদরাসা মাঠের নৌকা আকৃতির সেই বিশাল মঞ্চটি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্যে নির্মিত বিশাল মঞ্চটি ভেঙ্গে ফেলা হচ্ছে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে সরিয়ে নেয়া হচ্ছে অন্যান্য সরঞ্জাম। তবে অনেক ব্যানার-ফেস্টুন সরানোর কাজ এখনো শুরু হয়নি।
জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার জন্যে সরকারি আলিয়া মাদরাসা মাঠের পূর্বপ্রান্তে নির্মাণ করা হয়েছিল নৌকা আকৃতির বিশাল মঞ্চ। এখান থেকেই দলীয় প্রধান শেখ হাসিনা মঙ্গলবারের জনসমুদ্রে ভাষণ দেন। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার প্রয়োজনের নানা উপকরণ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়। বুধবার সকাল থেকে এ সব সরানোর কাজ শুরু করা হয়েছে।
প্রধানমন্ত্রী সিলেট সফর উপলক্ষে মহানগরী বিশেষ করে আলিয়া মাদরাসা মাঠের চারপাশে নেতাকর্মীদের নামে ছোটবড় অসংখ্য বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুন টানানো হয়েছিল। ইতোমধ্যে বিশালাকার বিলবোর্ডগুলো সরিয়ে নেয়া হলেও ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু হয়নি।