বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

প্রকাশিত September 16, 2022
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন কাল শনিবার, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তাই প্রার্থীরা দারুণ ব্যস্ততায় সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের কাছে। ভোট চাইছেন। চাইছেন দোয়া ও আশীর্বাদ। সেই সঙ্গে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো আমির হোসেন বুধবার দিনব্যাপী গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, তুতু মিয়া, নজরুল ইসলাম নজু, আব্দুল হাই মাসুম, এ কে এম ফজলুল হক, আলী হোসেন মুক্তার, হাবিবুর রহমান হাবিব, এমরান আহমদ পাখী, মো আব্দুর রাকিব, উসমান আলী, অংকুর দেব, আব্দুস সবুর, মো সুহেল মিয়া, রকিব আলী, মিরাজ, আব্দুল আজিজ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি