বিয়ানীবাজারে ৪ লাখ টাকা মূল্যের ইয়াবা সহ একজন আটক

প্রকাশিত July 12, 2019
বিয়ানীবাজারে ৪ লাখ টাকা মূল্যের ইয়াবা সহ একজন আটক

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ ৪ লাখ টাকা মূল্যের ৮শ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর করের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম এলাকায় বিয়ানীবাজার-বড়লেখা সড়কের উপর থেকে বারইগ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে নাজিম উদ্দিনকে এসব ইয়াবা সহ আটক করে।
পুলিশ সুপার ফরিদ উদ্দিনের দিক-নিদের্শনায় মাদকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।