এক মাসের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তনকালে সিলেট মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর নেতাকর্মীরা মোটর সাইকেল ও গাড়িবহর নিয়ে তাকে বরণ করেন।
এ সময় উপস্থিত মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও মুর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা ডা হাফিজুর রহমান, মানিক মিয়া, রেজাউল ইসলাম রুজন, লল্লিক আহমদ চৌধুরী, মোতাহির আলী মাখন, এম মখলিছ খান, কামরুজ্জামান দীপু, রফিকুল ইসলাম রফিক, জমজম বাদশাহ, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কয়েছ আহমদ সাগর, আনা মিয়া, দেলওয়ার হোসেন রানা, দিদারুল ইসলাম দিদার, ফয়েজ আহমদ শিপু, মনির মিয়া, সেলিম মিয়া, নাঈমুল ইসলাম, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন পিয়ার, নাজিম উদ্দিন ও সাব্বির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফছর খান, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মীর্জা সম্রাট, জামাল আহমদ খান, সৈয়দ আমীর আলী, হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সজিবুর রহমান রুবেল, দুলাল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাদ্দাম হোসেন সামাদ, যুবদল নেতা এনামুল হক সোহেল, বিএনপি নেতা জুনেদ আহমদ, জুমন আহমদ, দুলাল মিয়া, আহমদ পারভেজ ও যুবদল নেতা জাকোয়ান আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি