বিদ্যুৎ শ্রমিক লীগের বিভাগীয় মতবিনিময় সভায় ড আব্দুল মোমেন

প্রকাশিত December 12, 2018
বিদ্যুৎ শ্রমিক লীগের বিভাগীয় মতবিনিময় সভায় ড আব্দুল মোমেন

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার সমর্থনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা করা হয়েছে।
বুধবার দুপুরে আম্বরখানায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ প্রার্থী জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড এ কে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তাই নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ শ্রমিক লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শ্রমিক নেতা শুকুর আহমদ। বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোস্তাকিমের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন মিত্র ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু।