বিদ্যুৎ কার্ড ক্রয়ে জনদুর্ভোগ নিরসনের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত September 9, 2018
বিদ্যুৎ কার্ড ক্রয়ে জনদুর্ভোগ নিরসনের দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : প্রিপেইড মিটারের বিদ্যুৎ কার্ড ক্রয়ে জনদুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে মহানগরীর শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাব এর আয়োজন করে। এতে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহক অংশ নেন।
শাহজালাল উপশহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন, আয়োজক সংগঠনের সভাপতি কাওছার আহমদ হায়দারী ও সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ মসরুর।
মানববন্ধন থেকে প্রিপেইড মিটারের বিদ্যুৎ কার্ড ক্রয়ে জনদুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনে ৭ দফা দাবি ঘোষণা করা হয়।