বিইএফ ও চেম্বারের উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

প্রকাশিত June 17, 2022
বিইএফ ও চেম্বারের উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-বিইএফ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘এন্ট্রিপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং ফর দি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সিলেট চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহউদ্দিন আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন, আসামের বিশিষ্ট রপ্তানিকারক ফারুক আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন, বিইএফ জয়েন্ট সেক্রেটারি জেনারেল আসিফ আইয়ুব।
উপস্থিত ছিলেন, বিইএফ মাস্টার ট্রেইনার জোহা জামিলুর রহমান, আইএলও মাইগ্রেশন কনসালটেন্ট মো নূরুজ্জামান, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক, যুগ্মসচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল ও এক্সিকিউটিভ অফিসার (এমআরসি) মো শাহ আলম রাফি। উপস্থাপনায় ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মিনতি দেবী।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি