হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পুলিশ মোশারফ হোসেন (৩৫) নামের এক প্রাইভেট কার চালকের হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে।
মোশারফ হোসেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধুপুর গ্রামের আব্দুল মোতালিব মজুমদারের ছেলে। তিনি সিলেটে বসবাস করতেন।
সোমবার সকালে উপজেলার আলীফ সোবহান ডিগ্রি কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গাড়ি থেকে মরদেহটি ফেলে রেখে গেছে।