নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু এবং এ ঘটনায় দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীন বক্ত্যব্যের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহিদমিনারে নিরাপদ সড়ক চাই সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিসচার জেলা সভাপতি এম বাবর লস্কর, মহানগর সভাপতি ইকবাল হোসেন ও জেলা সাধারণ সম্পাদক শাহ লোকমান আলী সহ রাশেদুজ্জামান রাশেদ, এনামুল হক, ওয়াকিব আলী, আব্দুল মোমিন, মাহমুদ হোসেন খান, সোহেল চৌধুরী, রাহেল মিয়া, মাসুদুজ্জামান, মনিরুল ইসলাম ও কামরুল ইসলাম।