বানিয়াচঙ্গে সংসদ সদস্য আব্দুল মজিদ খানের গণসংবর্ধনা

প্রকাশিত March 18, 2019
বানিয়াচঙ্গে সংসদ সদস্য আব্দুল মজিদ খানের গণসংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং এলাকায় ব্যাপক উন্নয়ন করায় বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামবাসী তাকে গণসংবর্ধনা দিয়েছেন।
কবিরপুর, কাঁঠালিয়া, মিঠাপুর, দীঘলবাঁক ও কান্দিপাড়া গ্রামবাসী শনিবার বিকেলে কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করেন।
এলাকার মুরব্বি নূর হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক অরুপ দাস রিংকু ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অলিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচঙ্গ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাস্টার, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সজীব আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা আওয়ামী লীগ নেতা তজমুল হক চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম।
গণসংবর্ধনার আগে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান আতুকুড়া-কবির সড়কের সাতাই নদীর সেতু উদ্বোধন করেন।