বানিয়াচং ও শাল্লা উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত আহত ১ জন

প্রকাশিত May 7, 2018
বানিয়াচং ও শাল্লা উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত আহত ১ জন

হবিগঞ্জের বানিয়াচং ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি : সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলঘড়ি হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মারা যান, দৌলতপুর গ্রামের অধীর বৈষ্ণব ও বসু বৈষ্ণব। আহত হন কৃষ্ণধন বৈষ্ণব। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনাটি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, তিন জন হাওরে ধান কাটছিলেন। এক সময় বৃষ্টি শুরু হয়। এর এক পর্যায়ে বজ্রপাতে অধীর বৈষ্ণব ও বসু বৈষ্ণব ঘটনাস্থলেই মারা যান। আহত কৃষ্ণধন বৈষ্ণবকে অন্য কৃষকরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।
সুনামগঞ্জ প্রতিনিধি : শাল্লা উপজেলার ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম নব কুমার দাস (৬৫)। তিনি হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। দুপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়।