বানিয়াচংয়ে জিপ ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ আহত ৮ জন

প্রকাশিত January 15, 2018
বানিয়াচংয়ে জিপ ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ আহত ৮ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে জিপ ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
সোমবার সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত আব্দুল গণি উপজেলা সদরের তারাসই গ্রামের শাবান মিয়ার ছেলে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ওরস থেকে মাইক্রোবাস যোগে কয়েকজন বানিয়াচং ফিরছিলেন; কিন্তু রত্না এলাকায় পৌঁছলে হবিগঞ্জমুখী একটি জিপের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি উল্টে পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।