বানিয়াচংয়ে জলমহাল নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ জন

প্রকাশিত January 2, 2021
বানিয়াচংয়ে জলমহাল নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহালের দখল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বড়কান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে গ্রেফতার আতংকে আহতরা বিভিন্নস্থানে গোপনে চিকিৎসা নিচ্ছে।
পুলিশ ও এলাকার লোকজন জানান, বড়কান্দি গ্রামের আরজ আলী ও চুনু মিয়ার মধ্যে একটি জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সংঘর্ষ থেমে যায়। আহতরা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্যে গেলে সেখান থেকে জমশের আলী, গিয়াস উদ্দিন, ছত্তর মিয়া ও আদর মিয়াকে আটক করা হয়।