বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত September 20, 2022
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাউলদের কল্যাণে আন্তরিক। স্বাধীনতা যুদ্ধে বাউল শিল্পীদের অবদান অনস্বীকার্য। সুস্থধারার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে মরমী বাউল সাধকদের গান বেশি বেশি পরিবেশন করতে হবে। কোন ধরনের অশ্লীলতা না করে সুন্দর ও মার্জিত পোষক পরে বাউল সংগীত পরিবেশন করলেই এ গানের জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হবে।
সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেটের পবিত্র মাটিতে বাউল গানের নামে যেসব অপসংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে তা বন্ধ করতে ও সুস্থ ধারায় বাউল গান পরিবেশনের লক্ষ্যে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারীর সভাপতিত্বে এবং মহাসচিব ফকির ছয়ফুল আলম জালালী ও সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী মীর আজাদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট হেলাল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হেলালুল ইসলাম হেলাল ও প্রচার সম্পাদক সোহেল আহমদ।
উপস্থিত ছিলেন বাউল উদাসী মুজিব, বাউল কানাই লাল সরকার, বাউল পথিক রাজু, বাউল সূর্য লাল, ফিরোজ আহমদ, জালালী পারভেজ, বাউল ভাসানী বারীক, বাউল আজিজ, সুজ্জাদ মিয়া, বাউল ইসমাইল, সৈয়দ আবুল কাশেম সরকার, বাউল সাজি মিয়া আমিরী, বাউল শামসুজ্জামান, মইনুল বংশীবাদক, জাবেদ আলী, জুনেদ আহমদ, সমুজ আলী, মনু মিয়া, শামীমা, মুন্নি আক্তার, আবু বকর, জাহেদ সরকার, সেলিম, শাহজাহান মিয়া, মিয়া হোসেন, ছাদিক, লায়েক, সবুজ মিয়া, চঞ্চল চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সবুজ মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি