বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খাদ্য সহায়তা ও অর্থ বিতরণ

প্রকাশিত July 8, 2022
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খাদ্য সহায়তা ও অর্থ বিতরণ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুক্তরাষ্ট্র শাখার অর্থায়নে বৃহস্পতিবার বিকেল সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পলিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহানের সমন্বয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সদস্য প্রিন্সিপাল সালেহ আহমদ তারেক, এফএসটিআইপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো শরিফুল আলম ও কাউন্সিলর পূরবী বিশ্বাস, শাহপরান থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ আহমদ সাজু, সহসভাপতি নিয়াজ কুদ্দুছ খান, মুহাম্মদ কয়েছ মিয়া, সয়ফুল মিয়া, সেলিম মিয়া, বক্কর মিয়া প্রমুখ।