বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

প্রকাশিত February 15, 2018
বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য আবদুল হামিদ বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রূপকল্প-২০২১ ও ২০৪১ এর পথচিত্র অনুসরণ করে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবেলা করে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষিখাতে অভাবনীয় সাফল্যের জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন দেশের কৃষিবিদরা। কৃষি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে কৃষক পর্যায়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
২০৫০ সাল কিংবা ২১০০ সালে দেশের জনসংখ্যার খাদ্য চাহিদা ও খাদ্য নিরাপত্তাকে মাথায় রেখে গবেষণা কার্যক্রম চালাতে তিনি কৃষিবিদদের প্রতি আহবান জানান।