বরইকান্দিতে মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পরিবারের খাদ্য বিতরণ

প্রকাশিত July 22, 2022
বরইকান্দিতে মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পরিবারের খাদ্য বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সদ্যবিলুপ্ত বরইকান্দি ইউনিয়নের রায়েরগ্রামে সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বাবুর দোকান সংলগ্ন পয়েন্টে ত্রাণ বিতরণকালে বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি কামরুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রয়াত সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, জেলা ছাত্রলীগের সহসম্পাদক জাকারিয়া-উল হক, যুবলীগ নেতা ফয়জুর রহমান রোকন, কামরুল ইসলাম, সায়েম আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণে পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন, যুক্তরাজ্য থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সহযোগিতা করেন, রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী, এহসান চৌধুরী, সাকিবুস সামাদ চৌধুরী, কাওসার চৌধুরী ও কামিলা চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি