বরইকান্দিতে মাসুক ও বাবুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশিত April 1, 2018
বরইকান্দিতে মাসুক ও বাবুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার বরইকান্দিতে মাসুক মিয়া ও বাবুল আহমদ হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মুরব্বি পাখি মিয়া, গোলাম আলী, সত্তার মিয়া ও রেদুয়ান আহমদ। পরিচালনায় ছিলেন, হোসেন আহমদ রুহুল ও শামিম আহমদ।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।