বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত November 25, 2017
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণায় সারাদেশে ন্যায় হবিগঞ্জেও বিশাল আনন্দ শোভাযাত্রা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। এতে অংশ নেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেণিপেশার মানুষ।
এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আলোচনা সভা এবং রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়েছে।