ফ্রেন্ডস ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত July 17, 2022
ফ্রেন্ডস ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্রেন্ডস ক্লাব ২৭ নম্বর ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী শনিবার বিকেলে মহানগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রফিকুজ্জামান রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজিব ও সহসাধারণ সম্পাদক সুজিত চন্দের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মঞ্জুর আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন রাজ ও নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি নাকিব খান, শিমুল ইসলাম, নিজামুল ইসলাম সুমন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম অপু, শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ধর্ম সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি