সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীরগ্রামে একটি ডোবার পানিতে ডুবে ২ শিশু মারা গেছে।
তারা হলো, মোদাক্কির মিয়া (৩) ও মোস্তাহার বেগম (২)। মোদাক্কির মিয়া উত্তম বীরগ্রামের বাপ্পী মিয়ার ছেলে আর মোস্তাহার বেগম আরিফ মিয়ার মেয়ে। দুজন সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
এলাকাবাসী জানান, শনিবার বিকেল ৪টার দিকে ফুটবল দিয়ে খেলতে গিয়ে দুজন বাড়ির সামনে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়।