সুনামগঞ্জ প্রতিনিধি : শিক্ষক পরিবারের সন্তান ডা প্রিয়াংকা তালুকদার শান্তা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে শিক্ষকরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক নেতা এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন, নমিতা চৌধুরী, বাদল তালুকদার, সুরঞ্জিত তালুকদার, আরতি তালুকদার কলি, সেবক সরকার, সম্পা তালুকদার, শাহজাহান সিরাজ, নাজমা বেগম, নমিতা সরকার, আতাউর রহমান ও সাবিয়া সুলতানা।
বক্তারা অভিযোগ করেন, ডা প্রিয়াংকা তালুকদার শান্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।