প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হান্নানের মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক

প্রকাশিত October 10, 2021
প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হান্নানের মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক

প্রবীণ রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহসভাপতি জননেতা আব্দুল হান্নান শুক্রবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী, সাধারণ সম্পাদক ডা শাহাদত হোসেন, সিলেট জেলা সভাপতি মো আরিফ মিয়া, সহসভাপতি সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক গুলজার আহমদ, দফতর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর আহবায়ক মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, প্রভাষক আখলাকুর আসপিয়া ও সদস্যসচিব শ্যামল কপালী গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।-সংবাদ বিজ্ঞপ্তি