প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিচ্ছেন

প্রকাশিত November 4, 2018
প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিচ্ছেন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেছেন, বিএনপি-জামায়াত ১৯৭৫ সালের পনেরো আগস্ট ও তেসরা নভেম্বর এবং ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল; কিন্তু পারেনি। তবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
শনিবার সন্ধ্যায় জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রূপন ও যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সহ সভাপতি সমছু মিয়া, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী ও মকদ্দছ আলী এবং বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে। স্বাগত বক্তব্য রাখেন, দলীয় নেতা মাসুক রাব্বানী।