প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণসামগ্রী বিতরণ মহিলা আ লীগের

প্রকাশিত July 3, 2022
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণসামগ্রী বিতরণ মহিলা আ লীগের

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ত্রাণসামগ্রী বন্যা কবলিত সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকায় বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ১৫০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সহসভাপতি বিলকিস নূর, সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, সিটি কাউন্সিলর মোস্তাক আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি