প্রথম বিভাগ ফুটবল লীগে চতুরঙ্গ জিতেছে ২-১ গোলে : অপর খেলা ড্র

প্রকাশিত December 5, 2018
প্রথম বিভাগ ফুটবল লীগে চতুরঙ্গ জিতেছে ২-১ গোলে : অপর খেলা ড্র

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের বুধবারের প্রথম খেলায় চতুরঙ্গ যুব সংঘ ২-১ গোলে হিলটন ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন চতুরঙ্গ যুব সংঘের মুজাহিদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন প্রথম বিভাগ লীগ কমিটির সম্পাদক মাহমুদ হোসেন শাহীন।
দ্বিতীয় খেলাটি ছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও শহীদ বাছির অগ্রগামী ক্লাবের মধ্যে। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জহিরুল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু।
বৃহস্পতিবারের খেলা : দুপুর ২টা ৩০ মিনিটে জালালাবাদ ক্লাব বনাম সিলেট টাউন ক্লাব এবং বিকেল সাড়ে ৪টায় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বনাম কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি।