পোয়েটসপিডিয়া বাংলার কমিটি গঠন : নেতৃত্বে ৪ দেশের বাঙালি

প্রকাশিত September 29, 2022
পোয়েটসপিডিয়া বাংলার কমিটি গঠন : নেতৃত্বে ৪ দেশের বাঙালি

পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের চূড়ান্ত কমিটি ঘোষিত হয়েছে। এতে কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী সভাপতি, বিমলেন্দু পাল সাধারণ সম্পাদক ও মাছুমা টফি একা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
বুধবার বিকেলে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের আহবায়ক রাহনামা শাব্বীর চৌধুরীর সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের বাসায় অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
৪৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আরও রয়েছেন, সহসভাপতি আশরাফ আহমেদ (যুক্তরাজ্য), শিল্পী স্নাতা (ভারত), আব্দুল হাসিব চৌধুরী, ইছমত হানিফা চৌধুরী, রনক চৌধুরী (যুক্তরাষ্ট্র), আলেয়া রহমান, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু ও ইশরাক জাহান জেলী। সহসাধারণ সম্পাদক রওশন আরা বাঁশী, লিপি খান, দেওয়ান নূর চৌধুরী, হাবিবা আক্তার, নাঈমা চৌধুরী ও রিপন আহমেদ। সহসাংগঠনিক সম্পাদক আহমাদ সালেহ ও শাহনাজ জুঁই।
আরও আছেন, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামসাদ (অর্থ সম্পাদক), সোহেনা আক্তার হেনা (প্রচার সম্পাদক), জুবের আহমদ সার্জন (সহপ্রচার সম্পাদক), ওমর ফারুক (সহপ্রচার সম্পাদক), তোফায়েল আহমদ জুমন মুক্তা (দপ্তর সম্পাদক), ফতহুল করিম হাসান (প্রকাশনা সম্পাদক), ইফতেহার আহমদ জাবের (সহপ্রকাশনা সম্পাদক), মো নজরুল ইসলাম (প্রযুক্তি বিষয়ক সম্পাদক), খান মোহাম্মদ জাহাঙ্গীর (সাংস্কৃতিক সম্পাদক), সাদ্দাম হোসাইন তুহিন ও আল আমিন (সহসাংস্কৃতিক সম্পাদক)
এছাড়াও ১৪ জনের কার্যকরী কমিটির সদস্য হলেন, মিহির মোহন, শিপারা শিপা, জুঁই ইসলাম, শহীদ আরবী, এমদাদ আলী, এম এম ইউ শাকিল, মালিক ফাহাদ, লুৎফর রহমান, একতার হোসাইন, সুমাইয়া জান্নাত শায়লা, রাশেদ আহমদ, সালমান আহমদ, আলী আহমদ ও রবিউল ইসলাম।
প্রধান উপদেষ্টা কবি কালাম আজাদ, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাচিকশিল্পী ও লেখক সাফিয়া খন্দকার রেখা, কবি শিউল মঞ্জুর, কবি ও শিক্ষক ইসমত আরা প্রধান, রিজিয়া রহমান (ভারত), কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কণ্ঠশিল্পী গুলে ফেরদৌস লতা, কণ্ঠশিল্পী ইলোরা আজমী, কবি সালমা খানম, কবি আজম আলী মাস্টার, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব ও কবি রোকসানা হক।-সংবাদ বিজ্ঞপ্তি