পাড়া কমিটি গঠনে মদিনা মার্কেটে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 16, 2022
পাড়া কমিটি গঠনে মদিনা মার্কেটে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

পাড়া কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির এক সভা বৃহস্পতিবার মদিনা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির আহবায়ক আবুল হোসেন হেনা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্মআহবায়ক, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দলনেতা এমদাদ হোসেন চৌধুরী।
সভায় আগামী ৭ দিনের মধ্যে পাড়া কমিটি গঠন করতে ৪টি সাংগঠনিক দল গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সানাউল হক সানা, আবুল হোসেন, কামরুজ্জামান দীপু, মিজানুর রহমান পাবেল, ফজলুল হক ফজলু, মঈনুল হক চৌধুরী, হানিফুর রহমান হানু, শামীম রেজা, সৈয়দ আমির আলী, মানিক মিয়া, মনোরঞ্জন চক্রবর্তী ও অংকুর দেব।
প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার সুগভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি