সিলেটের জৈন্তাপুরে বাউলীখাল নদীর উৎসমুখে অবৈধভাবে নির্মিত হিদারাইল বাধ অবিলম্বে অপসারণ করে প্রাণ, পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, সারি নদী বাঁচাও আন্দোলন, ওয়াটার কিপার্স ও এলাকাবাসীর উদ্যোগে জৈন্তাপুর উপজেলার রাংপানী নদীর তীরে এর আয়োজন করা হয়।
গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশিদ। জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।