পরিবহণ ধর্মঘটের সময় বড়লেখায় শিশুর মৃত্যুর ঘটনার বিচার দাবি

প্রকাশিত November 6, 2018
পরিবহণ ধর্মঘটের সময় বড়লেখায় শিশুর মৃত্যুর ঘটনার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী পরিবহণ ধর্মঘটের সময় মৌলভীবাজারের বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকে ৭ দিনের শিশু হত্যা ও ৩১ অক্টোবর এম মুন্তাজিম আলী কলেজের মেধাবী শিক্ষার্থী প্রান্ত দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ, সিলেটের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সহ সভাপতি আজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট জেলা কাজীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম মুনিম, আসক ফাউন্ডেশন সিলেটের সভাপতি সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, অ্যাডভোকেট রেদওয়ানুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের স্থায়ী কমিটির সদস্য ইমদাদুল হক ইমন, সিদ্দিকুর রহমান, হিফজুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আনোয়ার, বদরুল ইসলাম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মনতোষ দে বাঁধন, সৌরভ দে, সহ অর্থ সম্পাদক প্রীতম দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান বারি সৌরভ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, ফারদিন আহমদ নিরব, মনন দেবনাথ, আব্দুল জলিল, রিপন দেবনাথ ও হাবিবুর রহমান।