শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে সিলেটে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধা নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট মহানগরীর পল্লবী আবাসিক এলাকার পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ১৬ সেপ্টেম্বর বুধবার ও ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবতীয় কথা কীর্ত্তন। পরিবেশনায় ভারতের শ্রীশ্রী বৈষ্ণবপদ দাস।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন, পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল, সিলেট।
১৯ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধানাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে।
এছাড়া দুপুর ১টায় মহাভোগারতি দর্শন। এরপর দুপুর ২টায় গৌরভক্তদের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন, রাধানাম সংকীর্ত্তন বিশ্রাম ও গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি