সিলেট মহানগর পুলিশ-এসএমপির সহকারী পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তার বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার এসএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ বিদায়ী তিন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) মো মতিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স) মো হুমায়ূন কবির ও সহকারী পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো হামিদুর রহমান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপপুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো সোহেল রেজা পিপিএম, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ।–সংবাদ বিজ্ঞপ্তি