নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক সহ ৪ সক্রিয় কর্মী গ্রেফতার হয়েছেন।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির মিডিয়া সেল জানায়,
গ্রেফতারকৃতরা হলেন এস এইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭, সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতা মিসবাউর রহমান, আঙ্গারজুর, বিয়ানীবাজার, সিলেট, বর্তমান ঠিকানা : শাহজালাল উপশহর, স্প্রিং টাওয়ার ২, ব্লক ই, রোড নং ৫, সিলেট), এহসান হোসেন (২৫, পিতা আব্দুল্লাহ আল মামুন, আঙ্গারজুর, বিয়ানীবাজার, সিলেট), আব্দুল্লাহ আল রাহি (২৫, পিতা মৃত মহিদুল ইসলাম, খাসা, ৪ নম্বর ওয়ার্ড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট) ও শাহ তাহমিদ আহমদ (৩৩, পিতা মৃত শাহ মোবারক হোসেন, আঙ্গারজুর, বিয়ানীবাজার, সিলেট)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রুজু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর/২৩ ভাদ্র) রাত পৌণে ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রিকাবীবাজার পয়েন্ট হতে তাদেরকে গ্রেফতার করে।